যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) থেকে ৫৫০ কর্মী ছাঁটাই করেছে।
নাসার এই সিদ্ধান্তে পারসিভিয়ারেন্স রোভার, মার্স স্যাম্পল রিটার্ন ও ইউরোপা ক্লিপারসহ একাধিক গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত মোবাইল সিম বাতিলের নির্দেশ বিটিআরসির
জেপিএল পরিচালক ডেভ গ্যালাঘার জানিয়েছেন, ভবিষ্যতের জন্য সংস্থাকে আরও শক্তিশালী করতে পুনর্গঠনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে হঠাৎ এত বড় ছাঁটাইয়ে কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, অনেকেই এটিকে ‘বিচ্ছেদের আগের দিন’ হিসেবে বর্ণনা করেছেন।









