মঙ্গল গ্রহের কক্ষপথে থাকা নাসার ম্যাভেন মহাকাশযানের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
১১ বছর ধরে সফলভাবে কাজ করা এই অরবিটারটির সংকেত হারানোর বিষয়টি নিশ্চিত করেছে নাসা।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
সংস্থাটি জানিয়েছে, সংকেত হারানোর আগে সব সিস্টেম স্বাভাবিক ছিল এবং জরুরি ভিত্তিতে সমস্যা শনাক্তের চেষ্টা চলছে।
মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ও সৌর বাতাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে ম্যাভেন বড় ভূমিকা রেখেছে।
তবে মঙ্গল ঘিরে নাসার আরও দুটি অরবিটার এখনো সক্রিয় রয়েছে।









