মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের মতো ক্ষীণ শব্দ রেকর্ড করেছে নাসার পারসিভিয়ারেন্স রোভার।
২০২১ সালে পাঠানো এই রোভার ধূলিঝড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় ধূলিকণাবাহিত বৈদ্যুতিক নির্গমনের ক্ষুদ্র আওয়াজ ধারণ করতে সক্ষম হয়।
নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে।
আরও পড়ুন:
সুপারক্যাম যন্ত্রের দুই মঙ্গলীয় বছরের অডিও বিশ্লেষণে এই স্ফুলিঙ্গের শব্দ শনাক্ত করা গেছে।
যদিও কিছু বিজ্ঞানী এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও এই আবিষ্কার মঙ্গলের বায়ুমণ্ডল সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।









