অ্যাপল ওয়াচ থেকে সংগৃহীত বিপুল স্বাস্থ্যতথ্য ব্যবহার করে শারীরিক জটিলতা শনাক্তে সক্ষম নতুন একটি এআই মডেল তৈরি করেছেন এমআইটি ও এম্পিরিক্যাল হেলথের গবেষকেরা।
প্রায় ৩০ লাখ পারসন ডে তথ্য দিয়ে প্রশিক্ষিত এই মডেল অসম্পূর্ণ ও অনিয়মিত ডেটাও বিশ্লেষণ করতে পারে।
আরও পড়ুন: অ্যাপল ওয়াচে এসেছে উচ্চ রক্তচাপ নোটিফিকেশন
পরীক্ষায় উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগ শনাক্তে উল্লেখযোগ্য দক্ষতা দেখা গেছে।
গবেষকেরা মনে করছেন, ভবিষ্যতে ওয়্যারেবল ডিভাইসভিত্তিক তথ্য চিকিৎসাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।









