ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষায় নতুন নিরাপত্তা ফিচার চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।
‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে এই ফিচার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হবে।
অপরিচিত নম্বর থেকে আসা ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না, লিংক প্রিভিউ বন্ধ থাকবে, আর অপরিচিত কল নীরব থাকবে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
প্রোফাইল ও স্ট্যাটাস কেবল পরিচিতদের জন্য দৃশ্যমান হবে।
এছাড়া টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকবে। ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।









