গুগলের এআই চ্যাটবট জেমিনিতে যুক্ত হয়েছে নতুন সুবিধা ‘অ্যানসার নাউ’।
তাৎক্ষণিক তথ্যের চাহিদা মেটাতেই এ ফিচার চালু করেছে গুগল। ব্যবহারকারী বাটনে চাপ দিলে জেমিনি জানিয়ে দেবে যে এটি ইন-ডেপথ বিশ্লেষণ এড়িয়ে দ্রুত উত্তর দিচ্ছে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
ফলে দীর্ঘ ‘থিংকিং’ ধাপ বাদ দিয়ে অল্প সময়েই উত্তর পাওয়া যাবে।
‘থিংকিং’ ও ‘প্রো’ মডেলে এই অপশন মিলবে, তবে ‘ফাস্ট’ মডেলে নয়।
দ্রুত কাজের ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করবে।









