হোয়াটসঅ্যাপ চ্যানেলের অনুসারী সংখ্যা বাড়াতে নতুন একটি আমন্ত্রণ সুবিধা চালু করতে যাচ্ছে।
এ সুবিধার মাধ্যমে চ্যানেল প্রশাসকেরা সরাসরি নিজেদের পরিচিতদের অনুসরণ করার আমন্ত্রণ পাঠাতে পারবেন।
আরও পড়ুন: জেনারেটিভ এআইয়ে গ্রাহক ব্যয় পৌঁছবে ৭০০ বিলিয়ন ডলার
ডব্লিউ আ বেটা ইনফো জানায়, অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে।
একবারে সর্বোচ্চ ৬৪ জনকে আমন্ত্রণ জানানো যাবে। আলাদা বাটনের মাধ্যমে চ্যানেল দেখে নেওয়ার সুযোগ থাকায় স্প্যাম হওয়ার আশঙ্কাও কম থাকবে।









