ইনস্টাগ্রাম এবার ওয়াচ হিস্ট্রি ফিচার চালু করেছে।
যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দেখা সব রিলস পুনরায় দেখতে পারবেন।
ভিডিও হারিয়ে যাওয়া বা সংরক্ষণ করতে ভুলে গেলে এটি বিশেষ সহায়ক হবে।
আরও পড়ুন: ভুয়া চাকরির ফাঁদে ফেসবুক লগইন তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা
ব্যবহারকারীরা প্রোফাইলের সেটিংস ও ‘ইউর অ্যাক্টিভিটি’ অপশন থেকে সহজে ভিডিওর ইতিহাস দেখতে পারবেন।
পাশাপাশি, ভিডিওগুলো তারিখ, সপ্তাহ বা মাস অনুযায়ী সাজানো যাবে।
যা দেখার অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক ও নিয়ন্ত্রিত করে তুলবে।









