ইউটিউব সার্চকে আরও সহজ ও কার্যকর করতে নতুন কিছু ফিল্টার ও পরিবর্তন এনেছে গুগল।
হালনাগাদে ‘টাইপ’ মেনুতে যুক্ত হয়েছে আলাদা শর্টস ফিল্টার, ফলে চাইলে সার্চ ফলাফল থেকে শর্টস ভিডিও লুকানো যাবে।
আরও পড়ুন: সিইএসে স্যামসাংয়ের তিন ভাঁজের গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড প্রদর্শন
পাশাপাশি ‘সর্ট বাই’ অপশনকে নতুনভাবে সাজিয়ে যোগ করা হয়েছে ‘পপুলারিটি’, যেখানে ভিউয়ের পাশাপাশি ওয়াচ টাইমও বিবেচনায় নেয়া হবে।
ঠিকমতো কাজ না করায় কিছু পুরোনো ফিল্টার বাদ দেওয়া হয়েছে। আপডেটটি ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।









