নতুন ফোন কিনলেও অনেক সময় ব্যবহৃত ডিভাইস মেরামত করে বাজারে বিক্রি করা হয়। ফলে ক্রেতারা বিড়ম্বনায় পড়েন।
তবে কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে ফোন আসলেই নতুন কিনা তা যাচাই করা সম্ভব। প্রথমে খেয়াল করতে হবে প্যাকেজিং ও সিল ভাঙা আছে কি না।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ৫ স্মার্টফোন ব্র্যান্ড
এরপর ফোনের বডি, স্ক্রিন, ক্যামেরা ও চার্জিং পোর্ট ভালোভাবে পরীক্ষা করা জরুরি। সিরিয়াল নম্বর ও আইএমইআই মিলিয়ে দেখা দরকার।
সফটওয়্যার, ওয়ারেন্টি, অ্যাক্টিভেশনের তারিখ যাচাই করাও গুরুত্বপূর্ণ।
সঙ্গে দেয়া আনুষঙ্গিক জিনিসপত্র, ডায়াগনস্টিক টেস্ট ও ক্রয়ের নথিপত্র পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায় ফোনটি একদম নতুন কিনা।










Leave a comment