ওপেনএআই চ্যাটজিপিটিতে যুক্ত করেছে নতুন ‘শপিং রিসার্চ’ টুল, যা অনলাইনে পণ্য অনুসন্ধান ও তুলনাকে আরও সহজ করবে।
এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা রিয়েলটাইমে দামের পরিবর্তন, রিভিউ, প্রাপ্যতা, স্পেসিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
একই সঙ্গে দুই বা ততোধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনাও করা যাবে।
আরও পড়ুন:
বাজেট ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী টুলটি ব্যক্তিকেন্দ্রিক পরামর্শ দিতেও সক্ষম।
ভিজ্যুয়াল ইন্টারফেসসহ নতুন সুবিধাটি ধাপে ধাপে ফ্রি ও পেইড—সব প্ল্যানের ব্যবহারকারীর জন্য চালু করছে ওপেনএআই।









