বিজ্ঞানীরা শনাক্ত করেছেন এক বিরল ও দ্রুত বিকাশমান গ্রহ ‘চা ১১০৭-৭৬২৬’, যা পৃথিবী থেকে প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
বৃহস্পতির চেয়ে পাঁচ থেকে দশ গুণ ভারী এই গ্রহ প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কোটি টন গ্যাস শোষণ করছে।
হঠাৎ বেড়ে যাওয়া এই গ্যাস গ্রহণের হার বিজ্ঞানীদের বিস্মিত করেছে।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত চীন
ধারণা করা হচ্ছে, গ্রহটির শক্তিশালী চৌম্বকীয় টান ও বিস্ফোরণধর্মী বিবর্তনই এর কারণ।
জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে গ্রহটির চারপাশে বিপুল জলীয় বাষ্পও শনাক্ত হয়েছে।









