ট্রু ওয়্যারলেস স্টেরিও অভিজ্ঞতা দিতে নাথিং উন্মোচন করেছে নতুন ইয়ার ৩ ইয়ারবাড।
এতে রয়েছে সুপার মাইক যুক্ত চার্জিং কেস, যা স্পষ্ট কলের জন্য ৯৫ ডিবি পর্যন্ত নয়েজ কমাতে পারে।
আরও পড়ুন: যেকোনো পুরাতন স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনর ডিভাইস
প্রতিটি ইয়ারবাডে তিনটি মাইক্রোফোন ও বোন-কন্ডাকশন ভয়েস পিকআপ ইউনিট থাকায় ভয়েস আরও পরিষ্কার শোনা যায়।
রিয়েল-টাইম অ্যাডাপটিভ এএনসি সর্বোচ্চ ৪৫ ডিবি শব্দ ব্লক করতে সক্ষম।
১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপসহ কেস মিলিয়ে ৩৮ ঘণ্টা প্লেব্যাক পাওয়া যাবে। দাম নির্ধারণ হয়েছে ১৭৯ ডলার, ইউরো ও পাউন্ডে।









