মূল পাতা এক মিনিটে টেক ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এনভিডিয়ার
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এনভিডিয়ার

open ai nvidia
ওপেনএআই ও এনভিডিয়া। ছবি: সংগৃহীত
Share

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইতে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

চুক্তি অনুযায়ী, এনভিডিয়া নন-ভোটিং শেয়ারের বিনিময়ে বিনিয়োগ করবে এবং ওপেনএআই সেই অর্থ ব্যবহার করবে এনভিডিয়ার উন্নত চিপ কিনতে।

পাশাপাশি অন্তত ১০ গিগাওয়াট ক্ষমতার সিস্টেমও সরবরাহ করবে এনভিডিয়া।

আরও পড়ুন:

বাজারে এলো মেটার নতুন স্মার্ট গ্লাস

ঘোষণার পর এনভিডিয়ার শেয়ার ৪.৪% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি এআই শিল্পে এনভিডিয়া-ওপেনএআই আধিপত্য আরও শক্তিশালী করবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com