কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।
প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডের টেলিকম জায়ান্ট নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
এ বিনিয়োগের মাধ্যমে এনভিডিয়া নকিয়ার ২ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক হবে।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
যৌথভাবে তারা ফাইভজি, সিক্সজি এবং ডাটা সেন্টার অবকাঠামোয় এআই প্রযুক্তি সংযোজন করবে।
ঘোষণার পর নকিয়ার শেয়ারমূল্য ২১ শতাংশ বেড়ে ১০ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বিশ্লেষকরা বলছেন, এই জোট টেলিকম নেটওয়ার্কে এআই সংযোজনের নতুন যুগ শুরু করবে।









