মূল পাতা গ্যাজেট স্যান্ড স্টর্ম এডিশনে আসছে পরবর্তী প্রজন্মের ওয়ানপ্লাস ১৫
গ্যাজেট

স্যান্ড স্টর্ম এডিশনে আসছে পরবর্তী প্রজন্মের ওয়ানপ্লাস ১৫

OnePlus 15 in Sand Storm
The OnePlus 15 launch date may have been teased in an official image shared on Weibo
Share

চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫ এর টিজার চীনের বাজার প্রকাশ করেছে। নতুন এ ফ্ল্যাগশিপে বেস ভেরিরিয়েন্টের সঙ্গে থাকছে মরুভূমির প্রাকৃতিক দৃশ্য থেকে অনুপ্রাণিত নতুন স্যান্ড স্টর্ম এডিশন।

কোম্পানি জানিয়েছে, নতুন স্মার্টফোনের বডি ফ্রেমে প্রথমবারের মতো তারা মাইক্রো-আর্ক অক্সিডেশন প্রযুক্তি ব্যবহার করছে। এতে অ্যালুমিনিয়াম ফ্রেমে হাই-ভোল্টেজ প্লাজমা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি সিরামিক কোটিং করা হবে। ওয়ানপ্লাসের দাবি করছে, নতুন এ কোটিং অ্যালুমিনিয়ামের তুলনায় ৩ দশমিক ৪ গুণ বেশি শক্তিশালী এবং টাইটানিয়ামের তুলনায় ১ দশমিক ৩ গুণ টেকসই হবে।

আরও পড়ুন :

দেশজুড়ে শুরু হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস

এছাড়া ফোনের ব্যাক-প্যানেলে ব্যবহার করা হচ্ছে ফাইবার গ্লাস, যা ফোনটিকে টেকসই ও মসৃণ টেক্সচার দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য আরামদায়ক করবে।

কোম্পানি আরো জানিয়েছে, তাদের এ নতুন প্রজন্মের স্মার্টফোনটিতে পারফরমেন্সের চিপসেট থাকছে কোয়ালকমের নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫। এর সঙ্গে থাকছে ওয়ানপ্লাসের নিজস্ব আধুনিক কুলিং সিস্টেম, যা দীর্ঘমেয়াদি পারফরমেন্স ধরে রাখতে সহায়তা করবে। তবে কোম্পানির পক্ষ হতে এখনো ফোনটির দাম ও বাজারের আনার সময় সম্পর্কে জানানো হয়নি।

জিএসএম এরিনার প্রতিবেদন অবলম্বে

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com