কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জন্য আলাদা অ্যাপ স্টোর চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই।
এই স্টোরের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের ডেভেলপাররা চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারযোগ্য নিজেদের তৈরি অ্যাপ জমা দিতে পারবেন।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
এরইমধ্যে চ্যাটজিপিটির টুলস মেনুতে একটি অ্যাপ ডিরেক্টরি যুক্ত করা হয়েছে, যেখানে অনুমোদিত অ্যাপ ধাপে ধাপে যুক্ত হবে।
ওপেনএআইয়ের মতে, এতে চ্যাটজিপিটি আরও কার্যকর ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।









