মূল পাতা এআই ট্রেন্ড ভিডিও তৈরি করার নতুন এআই অ্যাপ ‘সোরা’ আনল ওপেনএআই
এআই ট্রেন্ডএক মিনিটে টেক

ভিডিও তৈরি করার নতুন এআই অ্যাপ ‘সোরা’ আনল ওপেনএআই

sora ai
সোরা এআই ভিডিও অ্যাপ। ছবি: সংগৃহীত
Share

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিও তৈরির সুবিধা নিয়ে ‘সোরা’ (Sora) নামের নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ চালু করেছে ওপেনএআই।

আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীরা আমন্ত্রণের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

অ্যাপটির মূল ফিচার ‘ক্যামিও’-এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করে অন্যদের তা রিমিক্স করতে দিতে পারবেন।

 আরও পড়ুন: মেটা এআই চ্যাটে কথোপকথন অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে ফেসবুক

এসব ভিডিও তৈরি হবে ওপেনএআইয়ের উন্নত সোরা ২ মডেল ব্যবহার করে, যা আরও বাস্তবধর্মী ভিডিও তৈরি করতে সক্ষম।

নিরাপত্তার কারণে অ্যাপে সহিংস বা অশ্লীল কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে এবং কারও সম্মতি ছাড়া তার মুখ ব্যবহার করা যাবে না।

ওপেনএআই জানিয়েছে, ভবিষ্যতে অ্যাপটির ওয়েব সংস্করণ, প্রো ফিচার ও ডেভেলপার এপিআই চালুর পরিকল্পনা রয়েছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com