ওপেনএআইয়ের সোরা টুল জাপানি অ্যানিমে ও মাঙ্গা শিল্পকর্ম অনুমতি ছাড়া ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে জাপানের প্রকাশকদের সংগঠন কোডা।
তারা ওপেনএআইকে চিঠি দিয়ে কনটেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
কোডার দাবি, সোরা ২ দ্বারা তৈরি অনেক ভিডিও ঘিবলি স্টাইলের মতো।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
যা কপিরাইট লঙ্ঘনের শঙ্কা তৈরি করছে।
জাপানের আইনে কনটেন্ট ব্যবহারের আগে অনুমতি নেয়া বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, এমন কার্যক্রম অব্যাহত থাকলে জাপানের সৃজনশীল শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।









