কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ জিপিটি ৫.১ চালুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই।
এ সিরিজে থাকবে তিনটি সংস্করণ—জিপিটি ৫.১ বেস, জিপিটি ৫.১ রিজনিং ও জিপিটি ৫.১ প্রো।
জানা গেছে, প্রো সংস্করণের মাসিক সাবস্ক্রিপশন ফি হতে পারে ২০০ ডলার।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
মডেলটি এরইমধ্যে মাইক্রোসফট অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
আগস্টে প্রকাশিত জিপিটি ৫-এর পর এবার নতুন সংস্করণে গতি, নির্ভুলতা ও নিরাপত্তায় উন্নতি দেখা যাবে বলে জানিয়েছে ওপেনএআই।









