কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পিসি বাজারে চাপ তৈরি হয়েছে।
নিক্কেই এশিয়ার তথ্য অনুযায়ী, মেমোরি সেমিকন্ডাক্টরের দাম বাড়ায় জাপানের পিসি নির্মাতারা পণ্যের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে।
আরও পড়ুন: এআই চিপ সংগ্রহে ব্যর্থ হওয়ায় শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই করলো গুগল
মাউস কম্পিউটার ও ডাইনাবুক জানিয়েছে, ডিআরএএম ও এসএসডির মূল্যবৃদ্ধি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।
বিশ্লেষকদের ধারণা, লাভ ধরে রাখতে পিসির দাম ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।









