স্মার্টফোনে সংরক্ষিত ব্যক্তিগত ডেটা ও ব্যাংকিং পাসওয়ার্ড টার্গেট করে ছড়িয়ে পড়ছে ‘স্টারনাস’ নামের নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার।
সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো নিরাপদ অ্যাপের মাধ্যমে ক্ষতিকর এপিকে পাঠিয়ে এটি ছড়াচ্ছে।
আরও পড়ুন:
এমটিআই সিকিউরিটির গবেষকদের মতে, ম্যালওয়্যারটি বার্তা প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে তা পড়ে ফেলতে পারে।
ব্যাংকিং অ্যাপে ভুয়া লগইন পেজ দেখিয়ে তথ্য চুরি করে।
থ্রেট ফ্যাব্রিক সতর্ক করেছে, ম্যালওয়্যারটি দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
গুগল জানায়, প্লে স্টোরে এখনো এমন কোনো অ্যাপ শনাক্ত হয়নি।









