চাঁদে অবকাশ যাপনের সুযোগ দিতে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ গ্যালাকটিক রিসোর্স ইউটিলাইজেশন স্পেস।
প্রতিষ্ঠানটির দাবি, ২০৩২ সালের মধ্যে চাঁদের বুকে হোটেলটি চালু করা সম্ভব হবে, যেখানে থাকতে অগ্রিম দিতে হবে ১০ লাখ ডলার।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
নিজস্ব আবাসন মডিউল ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চাঁদের মাটি ব্যবহার করেই অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অনুমোদন পেলে ২০২৯ সালে নির্মাণ শুরু হবে।









