ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানকে ‘বছরের সেরা উদ্ভাবক’ হিসেবে সম্মান জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রিসিলাকে ‘ফিলানথ্রপি ইন সায়েন্স’ বিভাগে এ সম্মাননা দেয়া হয়।
তার প্রতিষ্ঠান ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রোগ নিরাময় ও প্রতিরোধে কাজ করছে।
পুরস্কার পাওয়ায় জাকারবার্গ সামাজিক মাধ্যমে স্ত্রীর প্রশংসা করেছেন।









