কর্মক্ষেত্রে চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের ব্যবহার দ্রুত বাড়ছে বলে জানিয়েছে ওপেনএআই।
তাদের নতুন প্রতিবেদনে বলা হয়, এই সংস্করণ ব্যবহার করে কর্মীরা প্রতিদিন গড়ে ৪০–৬০ মিনিট সাশ্রয় করছেন।
আর অভ্যস্ত ব্যবহারকারীরা সপ্তাহে ১০ ঘণ্টারও বেশি সময় বাঁচাতে পারছেন।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
জরিপে অংশ নেওয়া অধিকাংশ কর্মী জানান, এআই ব্যবহারে কাজের গতি, মান এবং সিদ্ধান্ত গ্রহণ–সব ক্ষেত্রেই উন্নতি এসেছে।
প্রতিষ্ঠানগুলো এখন সাধারণ প্রশ্নের বাইরে গিয়ে নিয়মিত ও জটিল কাজেও এআইকে সম্পৃক্ত করছে।








