অনলাইনে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও মনে রাখা কঠিন হওয়ায় ক্রোমে যুক্ত হয়েছে গুগলের বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার। সহজ ব্যবহারের কারণে এটি দ্রুত জনপ্রিয়ও হয়েছে।
তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সুবিধাজনক হলেও এই ফিচার নর্ডপাস বা বিটওয়ার্ডেনের মতো ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজারের সমমানের সুরক্ষা দেয় না।
গুগল পাসওয়ার্ড ম্যানেজারে জিরো-নলেজ এনক্রিপশন না থাকায় পাসওয়ার্ড ঝুঁকিতে পড়তে পারে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
পাশাপাশি মাল্টি-ডিভাইস ব্যবহারকারীদের জন্য এটি খুব কার্যকর নয়।
তাই সাধারণ ব্যবহারকারীকে সহায়তা করলেও সংবেদনশীল কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞরা অতিরিক্ত নিরাপত্তা সেবা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।









