স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও স্মার্ট টিভিসহ নানা ডিজিটাল ডিভাইসের দাম শিগগিরই বাড়তে পারে।
এর পেছনে বড় কারণ র্যাম বা র্যান্ডম অ্যাকসেস মেমোরির দ্রুত মূল্যবৃদ্ধি।
২০২৫ সালের শেষ দিক থেকে র্যামের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে বিশ্লেষকদের দাবি।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের বিস্তারে র্যামের চাহিদা হঠাৎ বেড়ে গেলেও সরবরাহ বাড়েনি।
ফলে বাড়তি উৎপাদন ব্যয়ের চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়তে পারে।









