দেশের বাজারে নতুন স্মার্টফোন রিয়েলমি সি ৮৫ উন্মোচন করেছে রিয়েলমি বাংলাদেশ।
৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
পাশাপাশি ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: ইলন মাস্ক: পাগলামি ও প্রযুক্তির দূরদর্শী উদ্যোক্তা
স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরচালিত ফোনটি ৬ ও ৮ গিগাবাইট র্যাম সংস্করণে পাওয়া যাচ্ছে।
১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও আইপি৬৯ প্রো সুরক্ষা সুবিধা ফোনটির বিশেষত্ব।









