বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিনটি ফাইভ–জি স্মার্টফোন এনেছে রিয়েলমি।
‘রিয়েলমি ১৫ ফাইভ–জি’, ‘রিয়েলমি ১৫ প্রো ফাইভ–জি’ ও ‘রিয়েলমি ১৫টি ফাইভ–জি’।
মডেলগুলোতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের বড় পর্দা।
আরও পড়ুন: স্যামসাংয়ের নতুন এআই স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এফই
ফোনগুলোতে দ্রুতগতির প্রসেসর, এআই–চালিত ক্যামেরা ও ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে।
দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩২,৯৯৯ টাকা, ৪৪,৯৯৯ টাকা ও ৫৯,৯৯৯ টাকা।
ফোনগুলো ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সসহ উন্নত কুলিং প্রযুক্তি সমৃদ্ধ।









