চীনা স্মার্টফোন নির্মাতা রিয়েলমি এখন থেকে অপোর সাব-ব্র্যান্ড হিসেবে কাজ করবে। ব্যবসায়িক সম্পদ একীভূত করা ও পরিচালন ব্যয় কমানোই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
একই প্যারেন্ট কোম্পানির অধীনে থাকা রিয়েলমি ও অপো এখন থেকে প্রযুক্তিগত সম্পদ এবং জনবল ভাগাভাগি করবে।
আরও পড়ুন: সিইএসে স্যামসাংয়ের তিন ভাঁজের গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড প্রদর্শন
রিয়েলমি প্রধানত ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বাজারে জনপ্রিয়।
এতে অপো ও রিয়েলমির প্রতিযোগিতামূলক বাজারে আরও কার্যকর অবস্থান গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।









