স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে অজান্তেই নানা ব্যক্তিগত তথ্য সংগ্রহ হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে।
তবে ফোনের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট না করেই এই নজরদারি কমানো সম্ভব।
আরও পড়ুন: দ্রুত উত্তরের জন্য জেমিনিতে নতুন ফিচার
প্রযুক্তিবিষয়ক মাধ্যম পকেট-লিন্টের এক প্রতিবেদনে দেখানো হয়েছে, গুগলের সঙ্গে ডাটা শেয়ার সীমিত করা, পার্সোনালাইজড তথ্য ব্যবহার বন্ধ, অ্যাপের ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট নিয়ন্ত্রণ।
এছাড়া প্রাইভেসি-কেন্দ্রিক ব্রাউজার ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ অনেকটাই কমানো যায়।
পাশাপাশি লোকেশন ট্র্যাকিং ও লোকেশন অ্যাকিউরেসি সীমিত রাখলে গোপনীয়তা আরও জোরদার হয়।









