ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গত চার বছরে কনটেন্ট নির্মাতা, শিল্পী ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ১০০ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করেছে।
মেড অন ইউটিউব ইভেন্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
ইউটিউবের সিইও নীল মোহন বলেন, প্ল্যাটফর্মটি এখন একটি পূর্ণাঙ্গ অর্থনীতি গড়ে তুলেছে।
আরও পড়ুন: ১ কোটি ৭০ লাখ ডিভাইসে হুয়াওয়ের হারমোনি ওএস-৫
ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ক্রিয়েটরদের কর্মসংস্থান সাড়ে সাতগুণ বেড়েছে।
ভিউ-ভিত্তিক আয়ে ইউটিউব সবচেয়ে লাভজনক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
টিভি স্ক্রিনেও ইউটিউব কনটেন্ট থেকে নির্মাতাদের আয় দ্রুত বাড়ছে।









