মূল পাতা এক মিনিটে টেক অ্যান্টার্কটিকার সাগরে রোবটের চোখে মিলল মাছের বিশাল শহর
এক মিনিটে টেকবিজ্ঞান ও মহাকাশ

অ্যান্টার্কটিকার সাগরে রোবটের চোখে মিলল মাছের বিশাল শহর

Antarctic ocean Robots
সাগরে রোবট। ছবি: সংগৃহীত
Share

অ্যান্টার্কটিকার পশ্চিম ওয়েডেল সাগরের তলদেশে ১ হাজারেরও বেশি মাছের সুসংগঠিত আবাসস্থল খুঁজে পেয়েছে একটি ডুবো রোবট।

বরফগলা অঞ্চলের নিচে লুকিয়ে থাকা এই প্রজননক্ষেত্র বহু বছর পর বিজ্ঞানীদের নজরে আসে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের গবেষকেরা জানান, রোবটের ক্যামেরায় ছয়টি ভিন্ন জ্যামিতিক নকশার মাছের বাসা ধরা পড়েছে।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত চীন

রেখা, ডিম্বাকৃতি, ইউ আকৃতি ও গুচ্ছ আকারে। ধারণা করা হচ্ছে, ইয়েলোফিন নোটি প্রজাতির মাছ শিকারি প্রাণীর হাত থেকে বাঁচতে এমনভাবে গোষ্ঠী তৈরি করেছে।

গবেষণাটি ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com