নব্বই দশক থেকে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড বাইক এবার নতুন রূপে হাজির।
সংস্থার জনপ্রিয় মডেল হান্টার ৩৫০ এখন পাওয়া যাবে নতুন গ্রাফাইট গ্রে রঙে।
এই মিড-ভ্যারিয়েন্টটি ম্যাট ব্ল্যাক ফিনিশে তৈরি সঙ্গে যুক্ত হয়েছে নিয়ন হাইলাইট—যা বাইকটিকে দিয়েছে স্পোর্টি লুক।
আরও পড়ুন: বাইকের মাইলেজ বাড়াবেন যেভাবে
তরুণদের কথা ভেবে এতে সংযোজিত হয়েছে এলইডি হেডল্যাম্প, ট্রিপার নেভিগেশন পড ও টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট।
৩৪৯সিসি ইঞ্জিনের বাইকটি ২০.২ বিএইচপি শক্তি উৎপন্ন করে।
ভারতে দাম ১ লাখ ৭৭ হাজার রুপি, আর বাংলাদেশে প্রায় ৩ লাখ ৪৬ হাজার টাকা।









