দীর্ঘ ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড এবার প্রবেশ করছে ইলেকট্রিক বাইকের যুগে।
‘ফ্লাইং ফ্লি’ নামের নতুন সাব-ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানিটি আনছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি সি৬’।
শহুরে রাইডারদের জন্য তৈরি এই বাইকটি ২০২৬ সালের শুরুর দিকে ভারতীয় বাজারে আসবে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সি৬ মডেলটিতে রয়েছে বৃত্তাকার এলইডি লাইট, অ্যালুমিনিয়াম চ্যাসিস, গার্ডার ফর্ক ও স্প্লিট সিট ডিজাইন।
রয়্যাল এনফিল্ড জানিয়েছে, সি৬-এর পর নতুন মডেল এস৬ যুক্ত হবে তাদের ইভি লাইনআপে।









