২০২৬ সালের জন্য নতুন অডিও পণ্যের লাইনআপ ঘোষণা করেছে স্যামসাং।
এআই ও উন্নত সংযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তৈরি সাউন্ডবার ও মিউজিক স্টুডিও স্পিকারগুলো আগামী মাসে লাস ভেগাসে সিইএস ২০২৬-এ প্রদর্শিত হবে।
আরও পড়ুন: ক্রোমের দুই ব্রাউজার এক্সটেনশনে তথ্য চুরি, সতর্কতা জারি
স্যামসাং জানিয়েছে, ডিভাইসগুলো আরও গভীর ও বাস্তবধর্মী শব্দ অভিজ্ঞতা দেবে।
নতুন কিউ-সিরিজে যুক্ত হয়েছে ফ্ল্যাগশিপ এইচডব্লিউ-কিউ৯৯০এইচসহ দুটি মডেল, যেখানে সূক্ষ্ম শব্দও স্পষ্টভাবে শোনার সুবিধা থাকবে।









