দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রসেসর এক্সিনস ২৬০০ উন্মোচন করেছে।
কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্মার্টফোন চিপ।
নতুন এই চিপ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ও মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
আরও পড়ুন: সৌরজগতের বাইরে পাথুরে গ্রহে বায়ুমণ্ডলের সন্ধান
উন্নত এনপিইউ, শক্তিশালী জিপিইউ ও কার্যকর তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তির কারণে আগের প্রজন্মের তুলনায় পারফরম্যান্স ও স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের কিছু মডেলে এক্সিনস ২৬০০ ব্যবহারের পরিকল্পনা করছে স্যামসাং।









