মূল পাতা এক মিনিটে টেক দেশের বাজারে নতুন গ্যালাক্সি এ০৭ আনলো স্যামসাং
এক মিনিটে টেকগ্যাজেট

দেশের বাজারে নতুন গ্যালাক্সি এ০৭ আনলো স্যামসাং

galaxy a07
গ্যালাক্সি এ০৭। ছবি: সংগৃহীত
Share

দেশের বাজারে ৬ দশমিক ৭ ইঞ্চি বড় পর্দার নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৭ উন্মোচন করেছে স্যামসাং।

৯০ হার্টজ রিফ্রেশ রেটের পর্দাযুক্ত এই ফোনে ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে আরও মসৃণ।

স্যামসাং নক্স ভল্ট প্রযুক্তি থাকা ফোনটি হার্ডওয়্যার ও সফটওয়্যার—দুই দিক থেকেই সুরক্ষিত।

আরও পড়ুন: দেশের বাজারে লেনেভো আনলো এআই সক্ষম নতুন ল্যাপটপ 

ডিভাইসটিতে রয়েছে পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সবুজ, কালো ও হালকা বেগুনি—এই তিন রঙে পাওয়া যাবে ফোনটি।

স্টোরেজ সংস্করণ অনুযায়ী ৬৪ ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার সঙ্গে এতে ৪ ও ৬ গিগাবাইট র‍্যামের দুটি সংস্করণ রয়েছে।

দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com