দক্ষিণ কোরিয়ার স্যামসাং এনভিডিয়ার সঙ্গে অংশীদারিত্বে ‘এআই মেগাফ্যাক্টরি’ গড়ার পরিকল্পনা করছে।
প্রতিষ্ঠানটি ৫০ হাজার জিপিইউ ব্যবহার করে এআই-নির্ভর চিপ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে নিবদ্ধ হবে।
স্যামসাংয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন এইচবিএম মেমোরি ও লিথোগ্রাফি প্ল্যাটফর্ম এনভিডিয়ার এআই চিপের কার্যক্ষমতা বৃদ্ধি করবে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
হুন্দাই ও এসকে হাইনিক্সও এ প্রকল্পে এআই মডেল ও ক্লাউড প্রযুক্তি উন্নয়নে জিপিইউ ব্যবহার করবে।
বিশ্লেষকরা বলছেন, স্যামসাং–এনভিডিয়ার দীর্ঘমেয়াদী সহযোগিতা এ উদ্যোগকে ‘এআই মেগাফ্যাক্টরি’-তে রূপ দিতে সাহায্য করবে।









