কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় পরিকল্পনার কথা জানিয়েছে স্যামসাং।
প্রতিষ্ঠানটি ২০২৬ সালের মধ্যে গুগলের জেমিনি এআই–সমর্থিত ডিভাইসের সংখ্যা দ্বিগুণ করে প্রায় ৮০ কোটিতে নিতে চায়।
আরও পড়ুন: দেশে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন
স্যামসাংয়ের সহ–প্রধান নির্বাহী টি এম রো জানান, স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি টিভি ও গৃহস্থালি যন্ত্রেও এআই ফিচার বাড়ানো হবে।
এআই সুবিধাকে সামনে রেখে আবারও স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান ফেরাতে চায় দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট।









