শিগগিরই পৃথিবীতে একটি শক্তিশালী সৌরঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
সূর্যের সর্বোচ্চ সক্রিয়তার সময় শুরু হওয়ায় এ ঝড়ের আশঙ্কা বেড়েছে।
এতে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইটের নিয়ন্ত্রণব্যবস্থা বিকল হয়ে পড়তে পারে।
আরও পড়ুন: সৌরজগতের বাইরে পাথুরে গ্রহে বায়ুমণ্ডলের সন্ধান
নিয়ন্ত্রণ হারালে স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, যা কেসলার সিনড্রোম তৈরি করতে পারে।
এর ফলে জিপিএস, ইন্টারনেট, টেলিযোগাযোগ ও আবহাওয়া পূর্বাভাসব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।









