২০৩০ সালে মানুষসহ মহাকাশযান মঙ্গলে পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স। ‘
ভবিষ্যতে মানুষ অস্থায়ীভাবে বসবাস করলে সময় গণনা হবে বড় চ্যালেঞ্জ। এমন ধারণা থেকে বিজ্ঞানীরা এরইমধ্যে নতুন টাইম–জোন তৈরি নিয়ে গবেষণা শুরু করেছেন।
কারণ মঙ্গলে ঘড়ি প্রতিদিন পৃথিবীর চেয়ে ৪৬৭ মাইক্রোসেকেন্ড দ্রুত চলে।
ক্ষুদ্র এই ব্যবধান দীর্ঘমেয়াদে যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে।
মাধ্যাকর্ষণ পার্থক্যের কারণে সময়ের এই অদ্ভুত পরিবর্তন ঘটে, যা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।









