মানব কোষ দিয়ে কম্পিউটার তৈরির পথে এগোচ্ছেন বিজ্ঞানীরা।সুইজারল্যান্ডের ফাইনালস্পার্ক ল্যাবে মানব কোষ ব্যবহার করে নতুন ধারা কম্পিউটারের নিয়ে পরীক্ষা করছেন। ল্যাবের কো-ফাউন্ডার বিজ্ঞানী ড. ফ্রেড জর্ডান ও ড. ফ্লোরা ব্রোজ্জি জাপানের এক ক্লিনিক থেকে আনা মানব স্টেম সেল ব্যবহার করে একটি ছোট আকৃতির মস্তিষ্ক বা বা অর্গানয়েড তৈরি করছেন।
এ অর্গানয়েড কয়েক মাস ধরে বেড়ে ওঠার পর এতে ইলেকট্রোড যুক্ত করেন তারা। তারপর তাতে কীবোর্ডের মাধ্যমে বিদ্যুৎ সিগন্যাল পাঠানো হলে স্ক্রিনে ছোট ছোট আকারে ইসিজির মতো প্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানান বিজ্ঞানীরা।
জলবায়ু পরিবর্তনে পাখির সংকট, ২৬ বছরে বার্ডবেস ডেটাবেজ তৈরি
গবেষণাটি যদিও এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে বিজ্ঞানীদের আশা করছেন, এ ‘ওয়েটওয়্যার’ কোষগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নিজে থেকেই বিভিন্ন বিষয় শিখতে সক্ষম হবে। এরইসঙ্গে এটি বর্তমান প্রযুক্তির তুলনায় অনেকাংশে বিদ্যুৎ সাশ্রয় করবে। তবে এ প্রযুক্তির ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জ হলো—বিজ্ঞানীরা এ অর্গানয়েডগুলোর মধ্যে রক্তনালী তৈরি করতে সক্ষম হননি।
বর্তমানে অর্গানয়েডগুলো সর্বোচ্চ চার মাস পর্যন্ত টিকে থাকতে পারে। যদিও অর্গানয়েডগুলোর মরে যাবার আগে এগুলোর হঠাৎ সক্রিয়তা বেড়ে প্রবণতা দেখা গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
অস্ট্রেলিয়ার কর্টিকাল ল্যাবস ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও একই ধরণের বায়োকম্পিউটিং নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, আগামীতে এ প্রযুক্তি সিলিকন চিপ প্রযুক্তিকে পুরোপুরি প্রতিস্থাপন করতে না পারলেও বড় আকারের একটি সম্পূরক ভূমিকা পালন করবে।
বিবিসির প্রতিবেদন অবলম্বনে









