মূল পাতা গ্যাজেট যেকোনো পুরাতন স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনর ডিভাইস
গ্যাজেট

যেকোনো পুরাতন স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনর ডিভাইস

honor 400 pro
অনর ৪০০ প্রো। ছবি: সংগৃহীত
Share

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনর সম্প্রতি বাংলাদেশে একটি ডিভাইস এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন বদলে নেয়া যাবে একটি নতুন অনর ডিভাইস।

ফোনের বাজারদর বা মডেল যা-ই হোক না কেন এ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যেকোনো ব্র্যান্ডের এবং যেকোনো মডেলের স্মার্টফোন ব্যবহারকারী তার ব্যবহৃত ফোনটি পরিবর্তন করে নিতে পারবেন একটি নতুন অনর স্মার্টফোন।
গ্রাহকদের জন্য ন্যায্যমূল্য এবং সহজ এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি শীর্ষস্থানীয় ডিভাইস মূল্যায়ন এবং আপগ্রেড সমাধানদাতা প্রতিষ্ঠান ‘ফ্লিপার’ এর সঙ্গে অনর অংশীদারিত্ব করেছে।

ফ্লিপার এর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে অনর এর ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতন ফোনের বর্তমান বাজারমূল্য মূল্যায়ন করবেন। তাদের এই মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত মূল্য নতুন অনর ডিভাইসের মূল মূল্য থেকে বিয়োগ করা হবে। এতে করে গ্রাহকেরা আরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দমত অনার স্মার্টফোন কিনতে পারবেন।

 আরও পড়ুন: আয় বাড়াতে মনিটাইজেশন চিফ খুঁজছে ওপেনএআই

অনর বাংলাদেশ-এর হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘সাধারণত, স্মার্টফোন বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। আর আমাদের এই এক্সচেঞ্জ অফার গ্রাহকদের পছন্দের অনর ডিভাইস কেনার ক্ষেত্রে সেই বাধা দূর করবে।

গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্রহণ করছি। গ্রাহকের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়াই আমাদের মূল লক্ষ্য।’

এক্সচেঞ্জ অফারটি বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সকল অনর স্মার্টফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, নতুন অনর স্মার্টফোন কেনার সময় কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও থাকছে, যাতে বিভিন্ন আয়ের গ্রাহকেরা তাদের সুবিধা অনুযায়ী ফোন ক্রয় করতে পারেন।

অনরের অন্যতম প্রাতিষ্ঠানিক লক্ষ্য হলো আধুনিক এআই প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করা এবং প্রিমিয়াম স্মার্টফোন ফিচারকে আরও সাশ্রয়ী দামে উপভোগ্য করে তোলা। এ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনর-এর এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।

এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য জানতে অথবা নিকটস্থ অনর ব্র্যান্ড স্টোর খুঁজে পেতে, গ্রাহকরা অনর বাংলাদেশের ওয়েবসাইটে থাকা অনর স্টোর লোকেটর ব্যবহার করতে পারবেন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com