ব্যবহৃত ইলেকট্রনিক্স কেনা অর্থ সাশ্রয়ের সহজ উপায় হলেও কিছু ডিভাইস সেকেন্ড হ্যান্ড নিলে বিপদের ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত ওএলইডি টিভি বা মনিটরে বার্ন-ইন বা অদৃশ্য ক্ষয়ের সম্ভাবনা থাকে, যা পরে স্থায়ী সমস্যায় পরিণত হতে পারে।
আরও পড়ুন:
হেডফোন ও ইয়ারবাড স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা থাকায় ব্যবহৃত কেনা নিরুৎসাহিত করা হয়।
একইভাবে মেমোরি কার্ডের ফ্ল্যাশ সেল দ্রুত ক্ষয় হয়, ফলে পুরনো কার্ড নির্ভরযোগ্য নয়।
আর গেমপ্যাডে স্টিক ড্রিফট এবং স্মার্টওয়াচে ব্যাটারি–ব্যান্ডের অবনতি সেকেন্ড হ্যান্ড কেনাকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।









