পৃথিবীর নিম্ন কক্ষপথে স্টারলিংকসহ বিপুল সংখ্যক স্যাটেলাইটের উপস্থিতি জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণায় নতুন সমস্যা তৈরি করছে বলে সতর্ক করেছে নাসা।
প্রতিষ্ঠানটির মতে, স্যাটেলাইটের প্রতিফলিত আলো টেলিস্কোপে ছবি ধারণের সময় উজ্জ্বল রেখা তৈরি করছে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
ফলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে ব্যাঘাত ঘটছে। ২০১৯ সালের ২ হাজার স্যাটেলাইট থেকে সংখ্যা এখন ১৫ হাজারে পৌঁছেছে।
গবেষকেরা বলছেন, এ প্রবৃদ্ধি চলতে থাকলে গ্রহাণু শনাক্তকরণ ও গভীর মহাকাশ পর্যবেক্ষণ আরও জটিল হয়ে উঠবে।









