ইলন মাস্কের স্পেসএক্স প্রতিনিয়ত স্যাটেলাইট উৎক্ষেপণ চালাচ্ছে।
সম্প্রতি ১০ হাজার স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর মাইলফলক স্পর্শ করেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া থেকে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়।
প্রতিটি রকেটে ২৮টি করে স্যাটেলাইট। কিছু পুরনো স্যাটেলাইট এরইমধ্যেই নিষ্ক্রিয়।
স্টারলিংক নেটওয়ার্কের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দেয়া হয়।
বিজ্ঞানীরা মহাকাশে আবর্জনার বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন হলেও স্পেসএক্স আরও ৩০ হাজার নতুন স্যাটেলাইট যুক্ত করার পরিকল্পনা করছে।
যা পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলবে।









