সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই আগামী বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মূল্য বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
২০২৪ সালের জুলাইয়ের পর এটিই হবে দেশটিতে পরিষেবার প্রথম মূল্য বৃদ্ধি।
এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে ফি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্পটিফাই প্রিমিয়ামের মাসিক মূল্য ১১.৯৯ ডলার, যা শুরুর সময় ছিল ৯.৯৯ ডলার।
বিশ্লেষকদের মতে, মাত্র ১ ডলার বাড়ালেই স্পটিফাইয়ের বছরে অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার আয় হতে পারে।
এরই মধ্যে কোম্পানির নেতৃত্বে পরিবর্তন এসেছে।
প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক সরে দাঁড়ালে নতুন সিইও হিসেবে দায়িত্ব নেন গুস্তাভ সোডারস্ট্রম ও অ্যালেক্স নরস্ট্রম।









