দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম টেক এবং লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার নিযুক্ত হয়েছে। এর ফলে, গ্রাহকরা স্টারলিংকের যুগান্তকারী স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন সরাসরি এর সব আউটলেট এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা প্রত্যন্ত এবং অনুন্নত এলাকাতেও দ্রুত গতির, কম-বিলম্বের সংযোগ সরবরাহ করে। এ অংশীদারিত্বের মাধ্যমে গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশি গ্রাহক, ব্যবসা এবং প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে গেলো।
আরও পড়ুন: দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ এনেছে আসুস
গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং মো. ইরফানুল হক খান বলেন, ‘গ্যাজেট অ্যান্ড গিয়ারের লক্ষ্য হলো গ্রাহকদের বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। স্টারলিংকের অফিশিয়াল রিসেলার হিসেবে আমরা এখন বাংলাদেশের সব অঞ্চলে ইন্টারনেট ঘাটতি কমিয়ে দেশের মানুষ ও প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে ভূমিকা রাখতে পারব।
গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্টারলিংকের যেসব কিট পাওয়া যাবে সেগুলো হলো-
স্টারলিংক মিনি কিট: যারা প্রতিনিয়ত ট্রাভেল (ভ্রমণ) করেন এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য পোর্টেবল সমাধান। দাম ২৬ হাজার ৫০০ টাকা।
স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট: বাড়ি এবং এসএমই ব্যবসার জন্য সহজ সমাধান। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।
স্টারলিংক ফ্ল্যাট হাই-পারফরমেন্স কিট: যাদের উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং মোবিলিটি প্রয়োজন তাদের জন্য। দাম ১ লাখ ৮৫ হাজার টাকা








