অবশেষে সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের স্টারশিপ রকেট।
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপিত বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই রকেটটি অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ শেষে ভারত মহাসাগরে অবতরণ করে।
প্রায় এক ঘণ্টার এই অভিযানে রকেটটি সফলভাবে বুস্টার বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরে আসে।
আরও পড়ুন: ইলন মাস্কের সাতটি প্রধান উদ্যোগ এবং ব্যবসায়িক প্রভাব
স্টারশিপে ছিল আটটি নকল স্টারলিংক স্যাটেলাইট।
২০৩০ সালের মধ্যে নাসার চন্দ্রাভিযান ও ভবিষ্যতের মঙ্গল মিশনের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।









